কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কুটি চন্দ্রখানা হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ফুলবাড়ী উপজেলার পশ্চিম পানিমাছকুটি এলাকার মৃত বক্তার আলীর ছেলে এরশাদুল হক (৩৩) এবং মোজাম্মেল হকের ছেলে স্বপন ইসলাম (১৯)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(চ.দা.) আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (৮ জুন) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply