1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৭ জুন ) সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার জামাতের নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন উপাচার্য। নামাজ শেষে সকালে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করা হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। আপনজন ও পরিবার ছেড়ে আবাসিক হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের জন্য ঈদের দিন দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী তাঁর বাসভবনে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা পুলিশ সুপার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের ডিসিসহ (ক্রাইম) কয়েকটি থানার ওসিসহ কর্মকর্তাদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!