1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

শহীদ সাজিদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা জবি শিবিরের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

শনিবার (৭ জুন) শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম শহীদ সাজিদের পরিবারের সাথে দেখা করেন।

এ বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, “শহীদ সাজিদ ভাই আমাদের গর্ব ও প্রেরণার উৎস। সাজিদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আজ জাতি এক স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। ইসলামী ছাত্রশিবির সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা সাজিদ ভাইয়ের বাবার অসুস্থতার খবর পেয়েছি এবং পরিবারকে আশ্বস্ত করেছি যে আমরা সবসময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।”

শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহত পরিবারের কাছে এ জাতি চিরঋণী। তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে শহীদ ইকরামুল হক সাজিদ ভাইয়ের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ঈদ উপহার প্রদান করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সবসময় শহীদ সাজিদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।”

শহীদ সাজিদের বোন ফারজানা হক বলেন, “সাজিদের চলে যাওয়া আমাদের পরিবারের ওপর যে আঘাত এনেছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়। এখন বাবার অসুস্থতা আমাদের আরও এক দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। সকলের কাছে দোয়া চাই আমাদের পরিবারের জন্য। আজ শিবিরের ভাইয়েরা আমাদের খোঁজ নিতে বাসায় এসেছেন, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!