1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০৫ মে ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে বিজলী খাতুন (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

 

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। রুবেলের পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে ভূরুঙ্গামারী সদরে বাসা ভাড়া বাসায় দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের পূর্বের স্ত্রী। দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোন এক সময়ে ঘরের ফ‍্যানের সাথে উড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় বিজলীর স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আল হেলাল মাহমুদ জানান, মৃত ওই নববধূর অভিভাবকরা থানায় অবস্থান করছেন। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!