1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে মেধাবী অন্বেষণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

চিলমারী প্রতিনিধি:

 

কুড়িগ্রামের চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার আয়োজনে ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মেধাবী অন্বেষণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৫ জুন) চিলমারীর থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

এই সময় মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব নুরুল আলম বলেন, মেধাবী কল্যাণ সংস্থা দীর্ঘ ১৩ বছর যাবত শিক্ষা নিয়ে কাজ করছে, তারই ধারাবাহিকতায় এবার ১৩তম ব্যাচে শিক্ষার্থী অন্তর্ভুক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটা উৎসবের আমেজ বয়ে আনে। এবার প্রায় ৪শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যাদের মধ্য থেকে ৭০ জন শিক্ষার্থীদের ক্রেস্ট, মেডেল, ব্যাগসহ বিভিন্ন শিক্ষাপোকরণ বিতরণ করা হয়। এমন আয়োজনে সহযোগিতা করার জন্য আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 

মেধাবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থী বান্ধব এমন কার্যক্রম বরাবরের মতো চলছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি, কাজের আগ্রহ বাড়ছে।

 

এসময় অভিভাবকরা এমন পরীক্ষামূলক উৎসবের জন্য ধন্যবাদ জানান মেধাবী কল্যাণ সংস্থাকে।

 

শিক্ষার্থীরাও এমন ভিন্নধর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত।

 

শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার আয়োজনও করে সংগঠনটি। খেলার মধ্যে ছিল চেয়ার খেলা, বেলুন ফুটানোসহ বিভিন্ন মাইন্ড গেইম। শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।

 

পরে সাজেদুল ইসলাম সোহেল ও রেজাউল করিম এর উপস্থাপনায় এক আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই সময়, বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন পুরস্কারসহ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাপোকরণ, সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মেধাবী কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি জনাব আলমগীর, সিনিয়র সদস্য আলী হোসেন, ইমাম হোসেন সহ অন্যান্য সদস্যরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!