1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামে সাড়ে ৭ হাজার কেজি ভিজিএফ’র চাল জব্দ করেছে সেনাবাহিনী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

কুড়িামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার কেজি (সাড়ে ৭ মেট্রিক টন) সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সনন্তোষপুর ইউনিয়ন পরিষদের পাশে থাকা বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচীর আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বা কার্ড বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগমসহ ইউপি সদস্যরা। সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারের বিভিন্ন গুদামে মজুদ করেন ব্যবসায়ীরা।

অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয় হাফিজুর রহমান ও আমিনুর রহমান পালোয়ান জানান, ভারপ্রাপ্ত চেয়াম্যান এবং ইউপি সদস্যরা জনগণকে সামান্য ¯িøপ দিয়ে বেশির ভাগ ¯িøপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এসব ¯িøপ দিয়ে চাল তুলে গুদামজাত করে ব্যবসায়ীরা। পরে বিষয়টি প্রমাণসহ সেনাবাহিনীকে অবগত করলে তারা অভিযান চালিয় সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ করেন।

সেনাবাহিনী জানিয়েছে, জব্দ হওয়া চাল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমের জানান, পরিষদের বাইরে কোন ইউপি সদস্যরা ¯িøপ বিক্রি করেছেন তা তার জানা নেই।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, এ ঘটনায় মামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!