1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরের ধামশ্রেণীতে শতবর্ষী গাছ কাটা নিলাম বন্ধের দাবিতে গ্রীন ভয়েসের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

সৌরভ বাবু, উলিপুর প্রতিনিধি:

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার উদ্যোগে ধামশ্রেণী ইউনিয়নের শতবর্ষী পুরনো গাছগুলো নিলামের মাধ্যমে কেটে ফেলার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুর দুটায় ধামশ্রেণী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা বলেন — —
“এই গাছগুলো শুধু গাছ নয়, এরা আমাদের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অংশ। শত বছরের পুরনো গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত পরিবেশ, প্রকৃতি ও জনস্বার্থের পরিপন্থী।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ধামশ্রেণীর স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও সোহাগ ইসলাম। তারা বলেন —
“গোপনে বা লুকিয়ে কোনো গাছ কাটা চলবে না। এই গাছ কাটা মানে আমাদের ভবিষ্যৎ কেটে ফেলা। প্রশাসনের উচিত অবিলম্বে এই নিলাম বন্ধ করে প্রকৃতি রক্ষায় উদ্যোগ নেওয়া।”
মানববন্ধনের সঞ্চালনা করেন গ্রীন ভয়েস উলিপুর টিমের সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ বাবু। তিনি বলেন —
“গ্রীন ভয়েস সবসময় পরিবেশ ও জীববৈচিত্র্যের পক্ষে। যেকোনো গাছ নিধনের বিরুদ্ধে আমরা মাঠে থাকব।”
সমাপনী বক্তব্যে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার বলেন —
“শুধু ধামশ্রেণী নয়, কুড়িগ্রামের প্রতিটি এলাকায় গাছ নিধন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। প্রশাসনের প্রতি অনুরোধ — জনগণের কথা শুনুন, এই অন্যায় নিলাম বন্ধ করুন।”
বক্তারা আরও জানান, প্রশাসন যদি জনগণের দাবিকে উপেক্ষা করে গাছ কাটার কার্যক্রম চালিয়ে যায়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!