অনলাইন ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করায় দলটির আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেই ধারণা করা হচ্ছে। এই অবস্থায় অনেকে প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগের মতো বড় একটি দল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলে দেশে-বিদেশে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হিসেবে গ্রহণযোগ্যতা পাবে তো? তবে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ইঙ্গিত দিয়েছেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলেও সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। তিনি জানান, জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অন্তর্ভুক্তিমূলক বলা হয়।
বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে কথা বলছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
Leave a Reply