1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা মাঠে সেনাবাহিনী

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম (সদর)প্রতিনিধি:

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং ঈদ উপলক্ষে বাড়তি যানজট নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। শহরের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট, জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

আজ বুধবার (৪ জুন) সকাল ১০টায় শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আহাদ বলেন, “চাঁদাবাজি, অবৈধ দখল, মাদক ও চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

এ সময় উপস্থিত ক্যাপ্টেন খালিদ বলেন, “সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ঈদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ভোগান্তি বা দুর্ঘটনা না ঘটে, সে জন্যই এই বিশেষ টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। শহরের একজন অটোচালক বলেন, “সেনাবাহিনী যে টহল শুরু করেছে, এটা যদি এমনভাবে চলতে থাকে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, তারা সুন্দরভাবে রাস্তায় চলাচল করতে পারবো। আমরা চাই সেনাবাহিনীর এই কাজ চলতে থাকুক।”

রিকশাচালক সফিকুল ইসলাম বলেন, “শাপলা চত্বরে প্রায় সবসময় জ্যাম লেগে থাকে। কিন্তু সেনাবাহিনী সকাল থেকে এখানে আসার কারণে এখন আর কোনো জ্যাম নেই। আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারছি।”

সেনাবাহিনীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, জনস্বার্থে এমন উদ্যোগ চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!