1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রাজীবপুরে পৃথক অভিযানে ৩৪ টি গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জামসহ তিনজন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) গভীর রাতে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে, রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুরজদ আলীর ছেলে সরফত আলীর (৫২) বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি গাঁজা গাছসহ তাকে আটক করে পুলিশ।

অন্যদিকে, রাত ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া এলাকায় সোহরাব হোসেনের পরিত্যক্ত বসতভিটায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের জাউনিয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে দসি মিয়া (৪৫)।

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বালিয়ামারী মন্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ একজন এবং কোদালকাটির পাখিউড়া এলাকা থেকে জুয়ার বোর্ডে থাকা অবস্থায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!