1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

যাত্রাপুর হাটে গরুতে ভরে গেছে মাঠ, নেই ক্রেতা, হতাশ বিক্রেতারা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ

 

কোরবানির ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপুর গরুর হাটে উঠেছে কয়েক হাজার গরু। তবে ক্রেতা সংকটে বিক্রি নিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন খামারিরা। আজ মঙ্গলবার (৩ জুন ২০২৫) ছিল ঈদের আগের শেষ হাট। এই দিনে জমজমাট কেনাবেচার প্রত্যাশা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র।

 

জেলার রৌমারী, উলিপুর, চিলমারী, নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলা এবং ব্রহ্মপুত্রের চরাঞ্চল থেকে পশু নিয়ে এসেছেন খামারিরা। কেউ নৌকায়, কেউবা নছিমন আবার কেউ হেঁটে হাটে এসেছেন।

 

বিক্রেতা ইউসুফ (৩৭) জানান, “তিনটি গরু নিয়ে এসেছি। গত দুই মাসের খাবার খরচ, শ্রম সবই গায়ে লাগছে এখন। একটাও বিক্রি করতে পারিনি।”

আরেক বিক্রেতা মিজানুর রহমান (৪৫) বলেন, “হাটে গরু প্রচুর উঠেছে, কিন্তু ক্রেতা নেই। যারা আসছেন, তারা দাম বলছেন না। শুধু দেখে চলে যাচ্ছেন।”

 

হাটের ইজারাদার মাহাবুব আলম বলেন , উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ হাট এই যাত্রাপুর। প্রতিবছরে এই হাট জমজমাট হয়, এবারও হয়েছে। নিরাপত্তার জন্য এখানে পুলিশ আছে অন্যান্য ব্যবস্থাপনার জন্য ব্যাংকের লোকজন আছে প্রাণিসম্পদের লোকজন আছে। তবে এবার বাইরের পাইকাররা আসেনি বলেই বাজারে এই স্থবিরতা দেখা যাচ্ছে।”

 

প্রচুর গরু থাকলেও ক্রেতা না থাকায় নিরাশ হয়ে অনেক খামারি পশু নিয়ে বাড়ি ফিরেছেন। ফলে শেষ হাটেও কাঙ্ক্ষিত বিক্রি না হওয়ায় হতাশার ছায়া পড়েছে যাত্রাপুর হাটজুড়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!