1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে নিহত জেলে পরিবারকে অর্থিক সহায়তা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিহত জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা মৎস্য দপ্তর।

 

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় নিহত জেলে পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এক অনু্ষ্ঠানে নিহতের স্ত্রী কুলসুম খাতুনের হাতে সহায়তার পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান। এ সময় উপস্থিত ছিলে উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, কৃষি অফিসার আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।

 

উল্লেখ্য, প্রায় দশ মাস আগে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জেলে জহর আলী দুধকুমর নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পরে তার মৃত্যু হয়। পরের দিন পাঁচ কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

কুলসুম খাতুন জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনটা ছোট বাচ্চা নিয়ে অসহায় জীবন-যাপন করছি। এই টাকা দিয়ে একটা গরুর বাছুর, একটা ছাগল ও হাস-মুরগি কিনবো। আয়ের টাকা দিয়ে ছেলে-মেয়ে মানুষ করবো।

 

উপজেলা মৎস কর্মকর্তা নুরুজ্জামান খান কুড়িগ্রাম সংবাদকে বলেন, খবর পাওয়া মাত্রই আমি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে উপজেলা কমিটির মাধ্যমে রেজুলেশন করে জেলা মৎস্য কর্মকর্তা বরাবর পাঠাই। জেলা কমিটি অনুমোদন করলে দ্রুত সময়ের মধ্যে নিহত জেলে পরিবারের জন্য বরাদ্দটি পাওয়া যায়।

 

পরে জেলা মৎস্য অফিসার উপজেলার ইসলামপুর গ্রামে দুধকুমার নদে সামাদের ঘাট এলাকায় প্রস্তাবিত মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!