1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মাসুদ রানা, স্টাফ রিপোটার:

“প্লাস্টিক দূর্ষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি। গতকাল মঙ্গলবার (৩জুন) উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে।

 

চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আর ডি আর এস বাংলাদেশ এর সহযোগিতায় এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় কর্মসূচি পালন করেছে রৌমারী উপজেলা প্লাট ফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের সদস্যরা। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

 

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, আরডিআরএস বাংলাদেশ ফিল্ড ফ্যাসিলেটর শাহীনুর ইসলাম, জীবন চন্দ্র বরমন, হাসান আলী, উপজেলা যুব প্লাটফর্ম যুব সংগঠনের সভাপতি সানজিদা আকতার, সম্পাদক মোন্তাজুর রহমান বিপ্লব ও বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা সাবানা, রোখসানা, আখি,আফসানাসহ ৬ টি ইউনিয়নের ১’শ কিশোর কিশোরীগণ।

 

কিশোরী মোছা. সানজিদা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতর বিকল্প নেই।আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।

 

রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো। সুন্দর পৃথিবী গড়তে আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিকতা থাকা নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!