1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে এনসিপি’র জেলা সমন্বয় কমিটি গঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। সোমবার (২ জুন) রাত ৯ টায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠটির দলীয় প্যাডে এই কমিটি স্বাক্ষর ও অনুমোদন দিয়ে তা এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মুকুল মিয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে এ্যাডভোকেট আব্দুল বারেক, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, রাশেদুজ্জামান তাওহীদ ও হাফিজুর রহমান খানের নাম ঘোষণা করা হয়।

 

 

কমিটিতে সদস্য হিসেবে আসাদুজ্জামান সরকার, নুরুন্নবী সরকার, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রাশেদ ইমরান লিখন, গোলাম রসুল রনি, আমিরুজ্জামসন সরকার, বেলাল হোসেন, তাজুল ইসলাম তাজ, আব্দুল হামিদ, মেরিনা পারভীন,জান্নাতুন নাহার জাকিয়া, মাহবুবুর রহমান, নাজমুল হুদা লাকু, ডা. সৈয়দ ইশতিয়াক রিফাত, নাজমুল ফেরদৌস, মাহফুজুল ইসলাম কিরন, আলমগীর হোসেন, মনিবুল হক বসনিয়া, নেছার উদ্দিন আহমেদ, শাহ আলম, আশরাফুল ইসলাম, এম.আর রাজু আহমেদ রাজ্জাক, শামীম রহমান রানার নাম ঘোষণা করা হয়।

 

 

এ বিষয়ে জানতে চাইলে, নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ জানান, আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি, জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।

 

 

এ ব্যাপারে কথা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ জানান, কুড়িগ্রামে ৩১ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে তাদেরকে দায়িত্ব অর্পণ করেছি। আশা করছি তারা মাঠ পর্যায়ে এনসিপিকে গতিশীল ও শক্তিশালী করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!