1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, পরিবেসবুজ ভাবনায় নতুন সূচনা — গ্রীন ভয়েস উলিপুর সরকারি কলেজ

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

উলিপুর প্রতিনিধি:

 

প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দেশের অন্যতম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এবার যাত্রা শুরু করলো উলিপুর সরকারি কলেজ-এ।

 

📍 কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক প্রাণবন্ত কর্মসূচির মাধ্যমে শুরু হয় সদস্য সংগ্রহ অভিযান ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষ রোপন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক জনাব শফিকুর রহমান শফিক স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সবুজ পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নৈতিক অঙ্গীকার।” তিনি কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান এবং পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

 

আয়োজনে আরও উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস, উলিপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ।

 

গ্রীন ভয়েস উলিপুর কলেজ শাখার এই নতুন উদ্যোগে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও আগ্রহ প্রকাশ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, , বৃক্ষ রোপন পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হবে।

এটি শুধু একটি শাখা চালুর ঘটনা নয়—এটি একটি নতুন প্রজন্মের সবুজ চিন্তা, দায়িত্ববোধ ও নেতৃত্বের সূচনা।

 

কার্যক্রম শেষে উলিপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন ও গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!