1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

জবিতে ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু হচ্ছে জুলাইয়ে

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পাঠদান কার্যক্রম মনিটরিং ও শিক্ষকদের মূল্যায়নের লক্ষ্যে ‘ক্লাস মনিটরিং সফটওয়্যার’ চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে শ্রেণিকক্ষে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  সফটওয়্যারটির কার্যক্রম আগামী জুলাই মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার,  পরিচালক ও আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামে সফটওয়্যারটি আগামী জুলাই মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিনের ক্লাস রুটিন অনুসারে শিক্ষকদের পাঠদান কার্যক্রম মনিটরিং করার পাশাপাশি সফটওয়্যারটির মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস-পরবর্তী রিভিউ ও রেটিং দিতে পারবেন। এতে শিক্ষকের পাঠদানের গুণগত মান যাচাই ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

সভায় প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারটির ফিচার ও সম্ভাব্য ব্যবহারের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে বিভাগীয় চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারে কিছু নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন বলেন,আইসিটি সেলই সফটওয়্যারটি উন্নয়ন ও বাস্তবায়নের পুরো প্রক্রিয়া পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তারাই এটি নিয়ন্ত্রণ করবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক সভায় উপাচার্যের ঘোষণার মাধ্যমে ‘সিএমএস’ সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!