1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বাধীনতার ৫৪ বছর পরেও রৌমারীর ১৫ গ্রামের ৩০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

রৌমারীতে একটি সড়কের অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ মানবেতর জীবন যাপন
করছেন দেখার কেউ নেই।
দেশ স্বাধীনের ৫৪ বছর অতিবাহিত হলেও সীমান্তের ১৫ টি গ্রামের মানুষের সড়ক
যোগাযোগের উন্নয়ন হয়নি।

কুড়িগ্রামের রৌমারী উপজেলাধীন বকবান্দা, বকবান্দা
নামা পাড়া, চুলিয়ারচর, খেওয়ারচর, আলগারচর, পাটাধোওয়া পাড়া, লাঠিয়াল ডাঙ্গা, চর
লাঠিয়াল ডাঙ্গা, বাগান বাড়ি, বেক্রিবিল, বংশিরভিটাসহ ১৫টি গ্রামের প্রায় ৩০
হাজার মানুষ একটি মাত্র সড়কের অভাবে পাকিস্তান শাসনামলের ২৪ বছর ও বাংলাদেশ
স্বাধীনের পর ৫৪ বছর সব মিলে দুদেশের শাসনামলে ৭৮ বছর ধরে যাদের ৫টি মৌলিক
অধিকারের ১টি যাহা জন্ম লগ্ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এযেন নিজ ভুমে
পরবাসি। ১৫টি গ্রামের মানুষ যুগের পর যুগ সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত। এই
১৫ টি গ্রাম ভারতের আসাম রাজ্যের পাদদেশে সীমান্ত ঘেষা অঞ্চল। এখানকার মানুষ
যোগাযোগ সড়কের অভাবে ঝড় বৃষ্টির মৌসুমে গৃহ বন্দি জীবন যাপন করে। একদিকে
নিচু জায়গা অপরদিকে আসামের পাদদেশ ঘেষা, বৃষ্টি হলেই যেন ভারতীয় পাহাড়ি ঢল
কালো ও দর্নি নদী দিয়ে প্রবাহিত হওয়ার সময় পাড় উপছে ১৫টি গ্রাম অতিসহজেই
প্লাবিত হয়। যার ফলে এখানকার মানুষের জীবনমান বড়ই কষ্টের।
এই অঞ্চলের গ্রামীণ সড়ক নেই বললেই চলে। নামে মাত্র গ্রামীণ পথে চলাচলের পা পথ
থাকলেও সড়ক গুলোতে মাটি ভরাট করে যানবাহন চলাচলের জন্য সরকারি কোন প্রকল্প গ্রহন
করতে কতৃপক্ষের হস্তক্ষেপ দেখা যায়নি। তাই বর্ষামৌসুমে ওই অঞ্চলের মানুষ পানিবন্দি
শেয়ালের মতো বা রহিঙ্গা জীবন যাপন করে। এই এলাকার মানুষের শহরে আসার একমাত্র সড়ক
সায়দাবাদ রাবারড্যাম সড়ক। সড়কটি দিয়ে রাতদিন ২৪ ঘন্টা হাজার হাজার মানুষ ও
যানবাহন চলাচল করে থাকে। সড়কটি কাঁচা হওয়ায় বৃষ্টির সময় যানবাহনের প্রচন্ডে
চাপে সায়দাবাদ হতে রাবারড্যাম পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা এক হাটু গভির কাদায়
পরিপুর্ণ হয়।
এব্যাপারে আলগারচর গ্রামের ,আলহাজ্জ হাসান আলী, আলহাজ্জ সৈয়জামাল, লাঠিয়ল ডাঙ্গা
গ্রামের আব্দুস সাত্তার, বেক্রিবিল গ্রামের আলহাজ্জ জয়নাল আবেদীন, আলহাজ্জ আব্দুল
বারি, খেওয়ারচরের আলহাজ্জ ফরিজল ও আব্দুল আওয়াল বলেন, যুগযুগ ধরে এখানকার মানুষের
প্রাণের দাবী সায়দাবাদ রাবারড্যাম সড়কটি পাকা করনের কাজ না করায় এখানকার মানুষ
সড়ক পথে যানবাহন চলাচলে চরম দুভোর্গ পোহাতে হয়। তাই তাদের প্রাণের দাবী
সড়কটি পাকা করণের কাজ সম্পুর্ণ করে ১৫ হাজার মানুষের শতবছরের দুভোর্গ লাঘব করা
হউক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!