এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান পশুর হাটে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে বিধিবহির্ভূত ক্রেতা ও বিক্রেতা গরু ও ছাগলের খাজনার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
পশুর হাটে গরু বিক্রেতার ৫০০শত টাকা ও ক্রেতার কাছে ৭ থেকে ৮শত টাকা এবং ছাগল প্রতি ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ৬শত টাকা খাজনা আদায় করলেও রশিদে টাকা পরিমাণ করেনি উল্লেখ ইজারাদার।
এরই প্রেক্ষিতে গত রোববার বর্তমান ইজারা বাতিল চেয়ে মানববন্ধন করেছে
সচেতন নাগরিক সমাজ। মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেন।
এ বিষযে উপজেলা নির্বাহী অফিসার ও হাটবাজার কমিটির সভাপতি মো: আল ইমরান বলেন ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ডকে নির্দেশনা দিয়েছি ।
Leave a Reply