1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জবি ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আজ রবিবার (১জুন) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শ ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাঁর দেশগঠনের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে।’

সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, দেশপ্রেম এবং জাতি গঠনে তার অপরিসীম অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি। জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে গেছেন। তার দেশপ্রেম ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী একজন অসহায় ব্যক্তি আব্দুল খালেক (৬২), যিনি পুরান ঢাকার বংশাল এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, বলেন, ‘এই সময়টায় একটা ভালো খাবার পাওয়া অনেক কষ্টের। ছাত্রদলের ছেলেরা আজ আমাদের কথা মনে রেখেছে, আল্লাহ তাদের ভালো করুক। এমন মানবিক উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক বড়।’

খাবার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, মোবারক হোসেন, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান প্রমুখ।

এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, মেহেদী হাসান ইমন, মেহেদী হাসান সাগর, সজীব হাসান, মিঠু আলী, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম, আব্দুর রহমান নয়ন, মো. মনিরুজ্জামান, তানভীর ইভান, আতাউল্লাহ আহাদ, আব্দুর রহমান, মাহমুদুল হাসান নাইম এবং ছাত্রদল নেতা সৌরভ, টিংকু, মামুনুর রশীদ, শাহারুল ইসলামসহ আরও অনেকে।###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!