জবি প্রতিনিধি:
আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৪ জুন থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎকার কার্যক্রম তিন দিনব্যাপী চলবে এবং মোট ৫৪০ জন আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ১৪ জুন ১ থেকে ২০০ তম, ১৫ জুন ২০১ থেকে ৪০০ তম এবং ১৬ জুন ৪০১ থেকে ৫৪০ তম ক্রমিক নম্বরধারী আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত তারিখগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাক্ষাৎকার কেন্দ্রে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু থাকবে। সকাল ৯টা ১৫ মিনিটে একটি এবং সকাল ১০টা ১৫ মিনিটে একটি মোট দুটি বাস ছাড়বে।
এছাড়া, যারা অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও প্রক্টর অফিসে আবেদনপত্রের হার্ডকপি জমা দেননি, তাদের সাক্ষাৎকারের সময় আবেদনের হার্ডকপি সঙ্গে আনতে হবে। হার্ডকপি জমা না দিলে কাউকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply