1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল সকাল ১০ ঘটিকায়
কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন –
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর (মোস্তফা) সদস্য সচিব – আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১ নং যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম বেবু ২ নং যুগ্ম আহ্বায়ক-হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য -মো.সাইফুর রহমান রানা,মো.ওমর ফারুক, আশরাফুল হক রুবেল, জামিল আহম্মেদ, আরিফুর রহমান আরিফ, সাইয়েদ আহমেদ বাবু, অ্যাডভোকেট আশরাফ আলী, আবু দারদা হেলাল,ডা.রফিকুল ইসলাম (বাধন),মাহাবুবর রহমান (আহ্বায়ক-সদর উপজেলা বিএনপি),
আবু হানিফ বিপ্লব (সদস্য সচিব-সদর উপজেলা বিএনপি),মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব (আহবায়ক- পৌর বিএনপি,কুড়িগ্রাম)সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি- রায়হান কোবির,সাধারণ সম্পাদক- নাদিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সহ-সভাপতি,মাসুদ রানা (বাবু) স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আরমান হোসেন সদস্য সচিব- ইদ্রিস আলী কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি- -আমিমুল ইহসান সাধারণ সম্পাদক -হাসান জুবায়ের হিমেল, বিপুল আহমেদ, সারোয়ার হোসেন সাওন,মোঃ সোহেল রানা,ইকবাল রাব্বি সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা) বলেন, জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি- বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি,এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্যদিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা যতোই চেষ্টা করুক, কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না, বরং নিজ দেশের জনগনের হৃদয়ে চিরজাগ্রত হয়ে অবস্থান করেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,শ্রদ্ধার সাথে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, মুসলিম বিশ্বের অন্যতম নেতা ও বিশ্ব নন্দিত নেতা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, মহান আল্লাহ্ তায়ালা জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক, উনার পরিবারের সহায় হোক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!