1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জবিতে ঈদের আনন্দ ভাগাভাগিতে ছাত্রশিবিরের বিশেষ আয়োজন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের জন্য ঈদের দিন দুপুরে খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শাখা ছাত্রশিবির। 

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদিস্যদের দাওয়াত জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই আয়োজনে পৃথক ও পর্দা সহকারে ব্যবস্থা রাখা হবে বলেও উল্লেখ করা হিয়।

শাখা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক প্রতিষ্ঠান হওয়ায় অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতা অথবা পরীক্ষার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারেন না। পরিবার থেকে দূরে থাকায় এবং ঈদের দিনে বাসায় রান্না করার লোক না থাকা সহ তাদের নানা কষ্ট লাঘব করার লক্ষ্যেই ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক, আব্দুল আলিম আরিফ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হল থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল না থাকায় শিক্ষার্থীদের কষ্ট হয়। তাই আমরা চাই এই ঈদের দিনে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে।

 

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই প্রতিবছর কোরবানি দিয়ে আসছি এবং কর্মচারীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছি। এবার ক্যাম্পাসে সকলকে নিয়ে এমন একটি বৃহৎ আয়োজন করব।

শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক হওয়ায় এখানকার শিক্ষার্থীদের ভোগান্তির সীমা নেই। অনেকেই নানা সমস্যার কারণে বাড়িতে যেতে পারেন না এবং ঢাকায় ভালো কোনো ব্যবস্থা না থাকায় ঈদের দিনে তাদের অনেক কষ্ট হয়। তাই আমরা সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!