অনলাইন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচন চান না। তিনি বলেন, নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, তবে বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেবে। নইলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
Leave a Reply