বিশেষ প্রতিনিধি:
২০২৪–২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হতে যাওয়া নতুন শিক্ষার্থীদের প্রতি সবুজ শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানিয়েছে পরিবেশ সচেতনতা ভিত্তিক যুব সংগঠন গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই সংগঠনটি জানিয়েছে, নতুন শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করবে তাদের স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন শিক্ষার্থীর যাত্রা কেবল ডিগ্রির গণ্ডিতে আবদ্ধ নয়; বরং তারা পরিবেশ সুরক্ষা ও সচেতনতামূলক নানা কার্যক্রমের অংশ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষাজীবনের সূচনালগ্নেই পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে চায় গ্রীন ভয়েস।
ভর্তি সহায়তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। যেকোনো তথ্য, পরামর্শ বা সহযোগিতার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে নির্ধারিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে,
📞 যোগাযোগ:
মোঃ সাদমান হাফিজ স্বপ্ন – ০১৭৩৭-৩৩৭৭৬৮
মোঃ আবু রায়হান জাকারিয়া – ০১৮৪১-৪০৯৬০৭
তহ্নি বণিক – ০১৩১২-৩৯৪৭৪২
মোছাঃ উম্মে কুলসুম শিলা – ০১৫৬৮-৫৫৫০৪২
মোঃ আবু আজাদ সরকার – ০১৭৭৬-৯২২১১৩
মোঃ লাভলু ইসলাম – ০১৭৯৬০৭১৯২৩
এ বিষয়ে সংগঠনের সদস্য মোঃ সাদমান হাফিজ স্বপ্ন বলেন, আমরা চাই নতুন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবেও গড়ে উঠুক। এজন্য গ্রীন ভয়েস শুরু থেকেই তাদের পাশে থাকবে।
পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মিলিত প্রয়াসে গঠিত গ্রীন ভয়েস মনে করে নবীনদের মনে ইতিবাচক চিন্তার বীজ বপন করাই ভবিষ্যতের টেকসই সমাজ নির্মাণের পথপ্রদর্শক।
Leave a Reply