1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জুলাইয়ে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে আবারও জবি প্রশাসনের গণ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জবির শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার ঘোষণা দিয়েছে এই কমিটি।

বৃহস্পতিবার (২৯ মে) এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, জুলাইয়ে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহবায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বরাবর আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এছাড়াও সংশ্লিষ্ট কমিটির সভায় মত বিনিময় ও গণশুনানি গ্রহণের সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আগামী ১৭ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায় এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আগামী ১৯ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায় মতবিনিময় অনুষ্ঠিত হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের সাথে আগামী ২২ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায়, বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত শিক্ষার্থীদের সাথে আগামী ২৪ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায়, বিজনেস স্টাডিজ, চারুকলা ও আইন অনুষদভুক্ত শিক্ষার্থীদের সাথে আগামী ২৬ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আগামী ২৯ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে আগামী ২৯ জুন ২০২৫ তারিখ দুপুর ২টায় গণশুনানী অনুষ্ঠিত হবে। সকল মতবিনিময় ও গণশুনানী শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া বলেন, ‘আমরা তথ্য সংগ্রহের জন্য জবির শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, ছাত্রসংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবো। তাদের বক্তব্য যাচাই-বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!