1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের খামার পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ- সচিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী প্যাকেজের সুফলভোগীদের খামার পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, এ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রাণিসম্পদ দপ্তর থেকে গরু ছাগল হাঁস মুরগি দেয়া হয়েছিল এখন তা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। খামার করে স্বাবলম্বী হয়েছে সুফলভোগীরা। আমাদের প্রকল্প এখানে কাজ করেছে।

তিনি আরো বলেন, এ অঞ্চলকে ঘিরে মৎস্য এবং প্রাণিসম্পদ উভয় খাতের জন্য আমরা আলাদা প্রকল্প নিব। আমি আশা করছি আগামী মাসের মধ্যে এই প্রকল্পটি নেয়ার ব্যাপারে প্রাথমিক কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে ওখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে স্থানীয় সমস্যা সমাধানে যেভাবে প্রকল্প নেয়া দরকার যা জনমুখী হয় এবং বাস্তবায়নযোগ্য হয় আমরা সেভাবেই প্রকল্প নেয়ার চেষ্টা করছি। এ বছর ৫৫ টি প্রকল্প প্রনয়ন করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প পাশের জন্য সবুজ সংকেতও পেয়েছি।

এর আগে সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, সিনিয়র সহকারী সচিব ইয়ামিন হোসেন, প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ বেগম শামছুন্নাহার আহম্মদ, রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ আব্দুল হাই সরকার, প্রকল্প পরিচালক ডাঃ নন্দ দুলাল টিকাদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডাঃ আব্দুল জলিল, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান সহ জেলা উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শামসুর রহমান সুমন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!