1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রাজিবপুরে পুসারের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মনোয়ার হোসেন ,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব রাজিবপুর (পুসার) আয়োজিত মেধা মূল্যায়ন পরীক্ষা। তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

পরীক্ষা অনুষ্ঠিত হয় দুইটি কেন্দ্রে—চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় এবং রাজিবপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায়। পুরো কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পুসারের সদস্যরা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন পুসারের বর্তমান সভাপতি আব্দুল্লাহিল হাদী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাবেক সভাপতি ফিরোজ মাহমুদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক মনোয়ার হোসেনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুসারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!