1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে, পরিকল্পনা মন্ত্রণালয় বুধবার এ প্রকল্পের সরকারি আদেশ (জিও) জারি করেছে।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্পের সরকারি আদেশ (জিও) ইস্যু করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং যুগান্তকারী অগ্রগতি।

সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দীর্ঘপথে নিরলস সমর্থন দেওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে।

এছাড়া, বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ, বিশেষ করে শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাদের সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমাদের প্রত্যাশিত দ্বিতীয় ক্যাম্পাসের আরডিপিপি অনুমোদিত হয়েছে। এটি জবির একটি বিশাল অর্জন এবং অগ্রগতি। শিক্ষার্থীদের অক্লান্ত শ্রম, শিক্ষকদের সমর্থন ও প্রচেষ্টা এই কৃতিত্বের দাবিদার। আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী আসবে, তাদের জন্য এটি একটি বড় অর্জন এবং মাইলফলক হয়ে থাকবে।”

এর আগে, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ ‘অর্পিত ক্রয় কার্য’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!