1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিস্তা অববাহিকার পাঁচ জেলায় বন্যার হাতছানি

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় পানির সমতল কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে এর অববাহিকার পাঁচ জেলার তিস্তা নদী সংলগ্ন নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বুধবার (২৮ মে) পাউবো কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তায় এই পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।

বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রংপুর বিভাগের নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এসময় তিস্তা নদী কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
বুধবার দেওয়া প্রতিবেদনে পাউবো কুড়িগ্রাম জানায়, এদিন দুপুর ৩ টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে হ্রাসমান ছিল এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পূর্বাভাসে আরও বলো হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকলেও একদিন পর বাড়তে পারে। পরবর্তী চার দিন নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই নদের প্রবাহ বিপদসীমা অতিক্রম করার সম্ভবনা কম বলে জানানো হয়েছে।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘ বন্যার পূর্বাভাস পাওয়া গেছে। তিস্তা তীরে ভাঙন ঝুঁকি রোধে আমাদের কাজ চলমান রয়েছে। রাজারহাটের তিস্তা তীরবর্তী ডাঙরারহাট এলাকায় প্রায় ৮০০ মিটার স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। সেখান জরুরি ভিত্তিতে কাজ করতে চাহিদা পাঠানো হয়েছে।’
সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!