1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা ও সাইকেল র‌্যালী

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

এফ কে আশিক ,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।

শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলখুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম। শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শাহিন আলম, উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইয়াকুব রহমান শ্রাবণ, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ের কুফল সম্বন্ধে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করেন। এবং সচেতনতা সৃষ্টির লক্ষে সরকারী বেসরকারী পর্যায়ে আরো জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল ইসলাম। ক্রীড়া শিক্ষক শওকত আলীর পরিচালনায় শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সদস্য, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীর উপস্থিতে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলাধুলা এবং আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!