1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগে ভারত শঙ্কিত, চীনের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ:এনডিটিভি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

প্রায় ৫৪ বছর পর পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে দাবি করেছে, চীনের সহায়তায় এই বিমানবন্দরটি চালু করা হচ্ছে এবং এতে ভারতের নিরাপত্তা হুমকির আশঙ্কা রয়েছে।

ভারতের দাবি, বিমানবন্দরটি ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি ‘চিকেন নেক’ খ্যাত শিলিগুড়ি করিডরের নিকটবর্তী। যদিও বিভিন্ন মানচিত্র ঘেঁটে দেখা গেছে, বিমানবন্দরটি শিলিগুড়ি করিডর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে।

এনডিটিভির রিপোর্টার রত্মদ্বীপ চৌধুরীর লেখা প্রতিবেদন অনুযায়ী, যদি চীন বিমানবন্দরের উন্নয়নে যুক্ত হয়, তাহলে ভবিষ্যতে সেখানে ফাইটার জেট, রাডার এবং নজরদারি যন্ত্র বসানো হতে পারে—যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে দিল্লি। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত ত্রিপুরার কাইলাশহর বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ১৯৭১ সালের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই এয়ারস্ট্রিপ।

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি নিয়ে স্বচ্ছ অবস্থান জানিয়েছে। গতকাল সোমবার বিকালে সেনাসদরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মিলিটারি অপারেশন্স অধিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা বলেন, “লালমনিরহাট বিমানবন্দরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও জাতীয় প্রয়োজনের ভিত্তিতে এটি নতুন করে সচল করা হচ্ছে। বিমানবন্দরটির পরিধি ও কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি আধুনিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, ওই এলাকায় প্রতিষ্ঠিত হচ্ছে একটি এরোস্পেস বিশ্ববিদ্যালয়। এভিয়েশন খাতের বিকাশ এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এ বিমানবন্দরকে জাতীয় স্বার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!