1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ২৩ জনের ২২ জনই কুড়িগ্রামের বাসিন্দা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। সোমবার (২৬ মে) রাতের কোনো এক সময় তাদের সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশ ভূখণ্ডে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে কুশখালী ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির কুশখালী বিওপির কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, আটককৃতদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ এবং নয়জন শিশু রয়েছে। সকালে তাদের সীমান্ত থেকে উদ্ধার করে কুশখালী ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদের ৩৩ বিজিবি ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, “আটককৃত ২৩ জনের মধ্যে ২২ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং একজনের বাড়ি ঝালকাঠিতে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে ২৮ মে বুধবার তাদের জিম্মায় দেওয়া হবে।”

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা জানিয়েছেন, তারা ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন ইটভাটায় ১০ থেকে ১৫ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

উল্লেখ্য, এর আগে গত ৯ মে ভারতের গুজরাট রাজ্যে কর্মরত ৭৫ জন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিককে সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে রেখে গিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। এ ধরণের ঘটনায় সীমান্তে মানবিক সংকট বাড়ছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!