1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি :

দেশের সর্বস্তরের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, গত বছর মে-জুন মাসে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন ও লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। তবে জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হওয়ায় সে আন্দোলন স্থগিত হয়ে যায়। এ প্রেক্ষাপটে চলতি বছর প্রথমবারের মতো পাবিপ্রবির শিক্ষকরা পুনরায় এই দাবিতে আন্দোলনে নামলেন। মানববন্ধনে তারা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এই দাবিতে একত্রিত হওয়ার আহ্বান জানান।

শিক্ষকরা বলেন, প্রজাতন্ত্রের সব বিভাগের কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো আছে। কিন্তু এদেশের মানুষ গড়ার কারিগর যে শিক্ষক, তাদের জন্য আলাদা কোনও বেতন কাঠামো নেই। এটা একটা স্বাধীন দেশের মানুষ গড়ার কারিগরদের জন্য দুঃখের বিষয়। এ সময় তারা সরকারের কাছে আগামী বাজেটের আগেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ‘বর্তমানে শিক্ষকদপর বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। গতবছর স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানানো হলেও সেটা কার্যকর করা হয়নি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আহবান থাকবে তিনি যেন দাবিগুলো পূরণ করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ প্রত্যেক স্তরে নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে। কিন্তু সাধারণ শিক্ষক সমাজের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। ফলে আমরা বারবার অবমূল্যায়িত ও হেয় প্রতিপন্ন হচ্ছি।’

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন শিক্ষক। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের কষ্ট ও বঞ্চনার বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং আসন্ন বাজেটে এ সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!