1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২৬ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ডিজিটাল ব্যবস্থা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তুলে ধরেন

এটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম। এবারও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

ভর্তির সময়সীমা: ২৬ মে থেকে ৩০ মে ২০২৫, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। স্থান: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভোকেশনাল মোড়, কুড়িগ্রাম সদর।

ভর্তি ফি ও অন্যান্য খরচ: কৃষি অনুষদ (বি.এস.সি. ইন কৃষি): ভর্তি ফি ১৬,০০০ টাকা, মৎস্য অনুষদ (বি.এস.সি. ইন ফিশারিজ): ভর্তি ফি ১৬,০০০ টাকা। অন্যান্য খাতে বার্ষিক ফি হিসাবে অতিরিক্ত ৮,০০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের Student Portal-এ রেজিস্ট্রেশন করতে হবে।

নির্ধারিত ফরম পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, এসএসসি/এইচএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, স্বাস্থ্য সনদ, মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি) আপলোড করতে হবে। নির্দিষ্ট ব্যাংকে ভর্তি ফি জমা দিয়ে রসিদ জমা দিতে হবে।

কোটাভিত্তিক আবেদন: মুক্তিযোদ্ধা, আদিবাসী, প্রতিবন্ধী এবং অন্যান্য কোটার প্রার্থীদের জন্য আলাদা নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে।

উপাচার্য জানান, “ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছুদের যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য হেল্পলাইন চালু রয়েছে: ০১৬১১-৯৯৬৯৯১

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!