1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছাত্রদল নেতা জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা ও লিডারশীপ প্রোগ্রাম করেছে ছাত্রদল। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত।

রাজধানীর পূর্বাচলের সি কাল্ব রিসোর্টে ২৫-২৬ মে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম কিভাবে বিস্তৃত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, ‘দুঃশাসনের অবসান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। ছাত্রদল সেই লক্ষ্যেই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করছে।’

এ সময় কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, এই কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখব। এ ছাড়া কর্মশালাটি ছিল শিক্ষনীয়, সাংগঠনিক ও আদর্শিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!