1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

এক দিনের সাজাপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অফিস করছেন অবাধে, গ্রেফতারেও গড়িমসি

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া এক দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে অবাধে অফিস করছেন জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানী।

প্রায় দেড় মাস আগে, ১৩ মার্চ ২০২৫, আদালতের একাধিক আদেশ অমান্য, নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করা এবং সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা না দেওয়ার কারণে প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজা ঘোষণার পরপরই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী জানান, সাজা ও গ্রেফতারি পরোয়ানা কুড়িগ্রাম সদর থানা এবং জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে ২৬ মে পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমাউন কবির জানান, প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর অফিসে উপস্থিত থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এবং বলেন, “তিনি নিয়মকানুন মানছেন না। মাঝে মাঝে অফিস করছেন। মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে। শুনানির জন্য তাকে ডাকলেও তিনি উপস্থিত হননি। আমরা তাকে বলেছিলাম, কিন্তু তিনি যাননি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, “আদালতের সাজা দেওয়ার বিষয়টি আমি জানি। আমার কর্তৃপক্ষও অবগত। তবে আমি অবজ্ঞা করিনি। আদালত কেন এমন বলেছে তা আমার জানা নেই। আমি নিয়মিত অফিস করি।”

কুড়িগ্রাম সদর থানার ওয়ারেন্ট অফিসার এসআই সাইফুল্লাহ বলেন, ‘ওয়ারেন্ট হাতে পেয়েছি। আদালতের আদেশ দ্রুত তামিল করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!