এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজা চাষের অভিযোগে নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুরে কৌশলে বসতবাড়ির পিছনে রোপণকৃত গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাড়ির পিছনে কৌশলে গাঁজা চাষ করছিলেন নুরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আনুমানিক ১০ ফিট লম্বা ও ২০ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে তাকে আটক করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ জব্দ ও চাষিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply