1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহিদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহিদ এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে।

পরিবারের সদস্য হিসেবে শহিদ বা আহত ব্যক্তির স্ত্রী, ছেলে ও মেয়ে এ সুবিধার আওতায় পড়বেন। তাদের অনুপস্থিতিতে ভাই বা বোনরাও এ সুবিধা পেতে পারেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্যমতে, বর্তমানে জুলাই শহিদের সংখ্যা ৮২০ জনের বেশি। আর আহতের সংখ্যা ১১ হাজার ৮৫০ জন।

গত ১৫ জানুয়ারি শহিদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে। এ গেজেট অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে শহিদের সংখ্যা ৮৩৪ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!