1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে চাকরিরত সরকারি শিক্ষক বিএনপির নেতৃত্বে: বিধিমালার লঙ্ঘন, তদন্তে নেমেছে শিক্ষা বিভাগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সরকারি চাকরিজীবী হয়েও প্রকাশ্য রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। তিনি একাধিকবার সরকারি চাকরি আচরণ বিধিমালা লঙ্ঘন করে বিএনপির স্থানীয় কমিটিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্বের দায়িত্বও পালন করছেন। ঘটনাটি স্থানীয় ও প্রশাসনিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম শামসুল আলম সরকার ওরফে মোস্তফা শামসুল (৫৪)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, তিনি সম্প্রতি ঘোষিত উমর মজিদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর সরাসরি লঙ্ঘন।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল উমর মজিদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশগ্রহণ নিষেধ থাকলেও শিক্ষক শামসুল আলম বিধি ভঙ্গ করে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হন। এ নিয়ে গত ১৮ মে আবু সাঈদ সরকার নামে আহ্বায়ক কমিটির এক সদস্য কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) বরাবর লিখিত অভিযোগ দেন। ডিপিইও স্বপন কুমার রায় চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ডিপিও স্বপন কুমার বলেন, ‘সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক দল কিংবা কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণ নিষেধ। লিখিত অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে ডেকে নেওয়া হয়েছিল। ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদে থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তাকে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি রাজনৈতিক দলের পদ ছেড়ে না দিলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শামসুল আলম সরকারশামসুল আলম সরকার

তবে ডিপিইওর মৌখিক সতর্কবার্তার পরও ওই শিক্ষক দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে ইউনিয়ন বিএনপির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ না করে গত ২২ মে কমিটির পরিচিতি পর্বসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভা আহ্বান করে তাতে অংশও নিয়েছেন। ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

অভিযোগকারী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সাঈদ সরকার বলেন, ‘ওই শিক্ষক সরকারি চাকরি করে কীভাবে রাজনৈতিক দলের পদ বাগিয়ে নিতে পারেন? অর্থের বিনিময়ে পদ পেয়েছেন বলে স্থানীয় বিএনপিতে আলোচনা আছে। আমি লিখিত অভিযোগ দিলেও এখনও ওই শিক্ষক দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।’

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান  বলেন, ‘দীর্ঘদিন বিরোধী দলের সময় ওই শিক্ষক দলে ছিলেন। এক শিক্ষক দলের নেতা হয়েছেন, এটা নিয়া তো আপনাদের এতো নাড়ানাড়ির দরকার নাই। হইছে হইছে। আপনি যে বিধিমালার কথা বলতেছেন সেটা কমবেশি আমরাও জানি। তারপরও একটা লোককে পদ দেওয়া হইছে। এটা আমাদের নেতৃবৃন্দও জানেন। এখন তিনি চাকরি করবেন নাকি দলের পদে থাকবেন, সেটা তাকে জিজ্ঞাসা করেন।’

জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক শামসুল আলম সরকার  বলেন, ‘আমি দলীয় পদ ছেড়ে দেবো। আর কোনও দলীয় কর্মকাণ্ডে অংশ নেবো না। এ নিয়ে ডিপিইও স্যারের সঙ্গেও আমার কথা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!