1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে শুরু হয়েছে ভূমি মেলা: ডিজিটাল সেবায় বাড়ছে স্বচ্ছতা ও নাগরিক সুবিধা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যে সারা দেশের মতো কুড়িগ্রামেও শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫। রোববার (২৫ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলার উদ্বোধনের মাধ্যমে শেষ হয়।

মেলার উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
তিনি তার বক্তব্যে বলেন, “ভূমিসেবা পেতে এখন আর দালালের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। নাগরিকগণ ১৬১২২ নাম্বারে কল করে সেবা সংক্রান্ত তথ্য জেনে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। যদি অফিসে কেউ কোনো ধরনের অর্থ দাবি করে, তবে সরাসরি আমাকে জানাবেন এবং অবশ্যই রিসিট গ্রহণ করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আশরাফুল হক রুবেল।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আসাদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, ভূমিসেবা গ্রহণকারী জমির মালিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে। মেলায় নাগরিকরা সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান যাচাই, নামজারি আবেদনসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!