কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ যেন সহজে জমির নাম খারিজসহ অন্যান্য সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
রোববার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ভূমি মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, এডিসি (জেনারেল) উত্তম কুমার রায়, এডিসি (রেভিনিউ) মো. জাকির হোসেন, ডিডিএলজি ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে গণশুনানি করেন। সেবাগ্রহীতাদের বক্তব্য শুনে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক ভূমি মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেবাগ্রহীতাদের জন্য নির্মিত “কাছারি ঘর” এর উদ্বোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
Leave a Reply