1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি-ড. আতিক মুজাহিদ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন “৫৩ বছর আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখেনি। আমরা আমাদের পরিবর্তন চাই, আমরা কোন ভাইয়ের রাজনীতি (ব্যক্তি রাজনীতি) দেখতে চাইনা। আমরা কাজ চাই, উন্নয়ন চাই”।

শনিবার (২৪ মে) বিকেল ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনি কোন দল করেন সেটি আমাদের দেখার বিষয় নয়, আমরা কুড়িগ্রামের উন্নয়নে একসাথে কাজ করতে চাই। কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল ও টেক্সটাইল মিল চালু করে কুড়িগ্রামের মানুষকে কাজ দিতে হবে। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে স্থানীয় জনবল নিয়োগ দিতে হবে। নদী ভাঙ্গন চিরতরে দূর করতে হবে। আমরা আর ত্রাণ চাইনা, ত্রাণকে দূরে ছুঁড়ে দিত চাই।”

কুড়িগ্রামে এনসিপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল, কমিটি গঠন ও দলের নিবন্ধন কার্যক্রম বিষয়ক মত বিনিময় ও আলোচনা সভা হয়। দলটির জেলা সংগঠক রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় ও মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, জেলা সংগঠক এ্যাডভোকেট আব্দুল বারেক, আসাদুজ্জামান সরকার, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। সভায় কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন সংগঠক ও দলটির ৫ শতাধিক জনশক্তির সমাগম ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!