1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

ফূলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

রনবীর রায় রাজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের ফিরিয়ে আনতে শনিবার মধ্যরাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন।

এছাড়া পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ ও বিএসএফের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটকদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিয়ে বালারহাট বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানতে পারেন। তখন অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য বিএসএফকে কঠোর বার্তা দেওয়া হয়। বার্তায় বিএসএফকে আরও জানানো হয় যে, প্রকৃত অর্থে বাংলাদেশী নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশি নন এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না।

এর পরিপ্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে আটজন করে নারী-পুরুষ ও শিশুর তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে দেয়। ওই তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতদের একজন জাহিদুর ইসলামের ভাই শহিদুল ইসলাম জানান, ২০ বছর আগে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান জাহিদুর। সেখান থেকে আসার সময় বিএসএফের কাছে আটক হলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভাইসহ পরিবারের চার সদস্যকে ফেরত পেয়েছেন।

বিষয়টি নিয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর হাসনাইন বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!