অনলাইন ডেস্ক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বাজারে আসছে ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোট। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আজ শনিবার (২৪ মে) রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর এ তথ্য জানান।
গভর্নর বলেন,
“ঈদের আগে বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ছাড়া হবে। তবে এই টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে না।”
প্রতি বছর ঈদের আগে বাজারে নতুন নোটের চাহিদা বাড়ে। বাজারে লেনদেন সহজ করতে এবং জনগণের মাঝে নতুন নোট বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ নিয়ে থাকে।
Leave a Reply