1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে কান্নার শব্দ শুনে নবজাতক উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কান্নার শব্দ শুনে বাড়ির পাশ থেকে নবজাতককে উদ্ধার করেছে এক গৃহবধূ ।

শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাংলালিংক টাওয়ার সংলগ্ন মিলনের বাড়ির পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী ওই গৃহবধূ জানান, আজ সকালে হঠাৎ করে বাড়ির ওয়াশরুমের পাশ থেকে একটি ছোট শিশুর কান্নার শব্দ শুনতে পাই। কাছে গিয়ে দেখি ফুটফুটে একটি কন্যা সন্তান। এরপর স্থানীয়দের মাধ্যমে চেষ্টা করে শিশুটির অভিভাবক কাউকে খুঁজে না পেয়ে থানায় নিয়ে আসি। পরে পুলিশ থানায় জিডি করে হাসপাতালে পাঠায়। এখানে ডাক্তার ও নার্সের সহযোগিতায় আমরা শিশুটির দেখভাল করছি।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আনুমানিক পাঁচ দিন বয়সি নবজাতক কন্যা শিশুটিকে থানা থেকে হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি সম্পুর্ণ সুস্থ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির সার্বক্ষনিক দেখশুনা করছে।

শিশুটিকে উদ্ধারকারী আসমাউল হোসনা ও তার স্বামী মিলন জানান, শিশুটিকে নেয়ার জন্য একজন এক লক্ষ, একজন পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছে আমরা তা গ্রহন করিনি। আমাদের কোনো সন্তান নেই তাই শিশুটির অভিভাবক খুঁজে না পেলে আমরাই শিশুটিকে নিতে চাই।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতক শিশুটিকে থানায় আনার পর সাধারণ জিডি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে ব্যাবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!