1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উপজেলা কৃষি কর্মকর্তার দক্ষ প্রশিক্ষণে এগিয়ে যাচ্ছে রৌমারীর কৃষি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় সফলভাবে সম্পন্ন হয়েছে ৪ দিন ব্যাপী ক্লাইমেট-নিউট্রিশন ইন্টিগ্রেটেড মডেল কৃষি বিষয়ক প্রশিক্ষণ। বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষার্থী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে জলবায়ূ, বসতবাড়িতে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ শাক-সবজি উৎপাদন সম্পর্কে জ্ঞান লাভ করছে। এ প্রশিক্ষণটি বিনামূল্যে এসএসিপি-রেইনস প্রকল্পভুক্ত কৃষক ও কৃষাণিদের মাঝে প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে রৌমারীতে কৃষি প্রযুক্তি একধাপ এগিয়ে যাচ্ছে ও নিরাপদ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
প্রশিক্ষার্থী কৃষাণি হাসিনা বেগম বলেন, স্যারেরা আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে প্রশিক্ষণ প্রদান করছেন ও কিভাবে নিজের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন করা যায়, আমরা সে বিষয়ে জানতে পেয়েছি।
আরেক প্রশিক্ষার্থী কৃষক মকবুল হোসেন বলেন, নিজেদের বাসার গৃহস্থলির আবর্জনা ও গরু, ছাগলের গোবরের মাধ্যমে কিভাবে ভোর্সি কলেম্পাস্ট তৈরি করে আত্মনির্ভর হওয়া যায়। সে বিষয়ে আমরা জানতে পাচ্ছি।
অন্য আরেক কৃষাণি লাভলী আক্তার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ৬০০ হারে রিভলভিং ফান্ড কিভাবে আত্মনির্ভর ও স্বাবলম্বি হয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবো, সে বিষয়ে দক্ষতা অর্জন করছি।
এবিষয়ে কথা হয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, এই প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে কৃষক ও কৃষাণি পরিবেশ বান্ধব কৃষি, জলবায়ু, সহিষ্ণু কৃষি, পুষ্টি সমৃদ্ধ নিরাপদ কৃষি সম্পর্কে জ্ঞান লাভ করছেন ও কিভাবে, আত্মনির্ভর হওয়া যায় এবং নিজেদের সম্পদের সবোর্চ্চ ব্যবহার করে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করা যায়, তা শিখছেন।#

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!