1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের রৌমারীতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষে অন্তত ৪ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে চাপ প্রয়োগ করে ২০২৪-২৫ অর্থবছরের টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ সংগ্রহ করেন উপজেলা পর্যায়ের ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ। অভিযোগ রয়েছে, তিনি ইতোমধ্যেই অধিকাংশ প্রকল্পের বিল উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সবুজের উদ্যোগে শহীদ মিনার চত্বরে উপজেলা পর্যায়ের এক আলোচনা সভা আহ্বান করা হয়। সেখানে উপস্থিত হয়ে অপর অংশের সমন্বয়ক মেহেদী হাসান রনি ও তার সহযোগীরা প্রকল্পের অর্থের হিসাব চান। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত হন মেহেদী হাসান রনি, রনজু মিয়া, সাজেদুল ইসলাম সবুজ ও রাফি ইসলাম।

সংঘর্ষের খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। পরে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সাজেদুল ইসলাম সবুজ বলেন, “কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে বৈঠক আহ্বান করি। কিন্তু ছাত্রদল, যুবদল ও বিএনপির ছেলেরা রনজু মিয়াকে নিয়ে তর্কে জড়িয়ে পড়ে, আমি বাধা দিতে গেলে তারা আমার ওপর হামলা চালায়।”

অপরদিকে মেহেদী হাসান রনি বলেন, “সবুজ ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও জনপ্রতিনিধিদের চাপ দিয়ে প্রকল্প গ্রহণ করেন। আমরা প্রমাণসহ তার কাছে জবাব চাইলে সে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।”

আহত রাফি ইসলাম অভিযোগ করেন, “সবুজ দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রকল্পে সুবিধা নিচ্ছেন। যাতে ভবিষ্যতে সে এ ধরনের সুবিধা নিতে না পারে, সেজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং এখন পরিস্থিতি শান্ত আছে । তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন গত ব্যবসথা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!