1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে জামায়াত কর্মীকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মির্জাপাড়া এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে মাইকে ঘোষণা দিয়ে এক জামায়াত কর্মীকে পেটানোর ঘটনায় উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজসহ ৩৭ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম আদালতে মামলা করা হয়েছে। ঘটনার ৩৮ দিন পর বুধবার (২১ মে) জামায়াত কর্মী ও কলেজের প্রভাষক আবুল হাসেম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী আবুল হাসেম অভিযোগ করেন, গত পহেলা বৈশাখে সন্ধ্যায় স্থানীয় মির্জাপাড়া এলাকায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অশালীন নাচ-গানের প্রতিবাদে তিনি ও তার ছেলে তাহমীদ আরমান জীম অনুষ্ঠানস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক মিনিটের ভিডিও ধারণ করছিলেন।

এই সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ মাইকে ঘোষণা দেন:

“প্রভাষক হাসেম ভিডিও ধারণ করছে, শালাকে ধর!”

এই ঘোষণার পরপরই ২০-২৫ জন ব্যক্তি হামলা চালিয়ে আবুল হাসেমকে এলোপাতাড়ি মারধর করে এবং তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আবুল হাসেম আরও জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বহুবার থানায় গিয়ে মামলা দায়েরের চেষ্টা করেন, কিন্তু রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তার অভিযোগ গ্রহণ করেননি।

তিনি বলেন,“ওসি সাহেব মামলা নেননি বরং আসামি পক্ষ আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি ‘অগ্রযাত্রা এক্সক্লুসিভ’ নামের একটি ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্যও ছড়ানো হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের মূল হোতা আব্দুল আজিজ। এই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

বন্দবেড় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন,

“পহেলা বৈশাখে গ্রামের কিছু ছেলে নাচ-গান করছিল, কিন্তু কেউ কাউকে মারধর করেনি। শুধু কিছু কথা কাটাকাটি হয়েছিল।”

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!