1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকার দুই সিটির নির্বাচন: সরকারি চিঠির অপেক্ষায় ইসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকার চিঠি দিলে বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২২ মে)  দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকারের আওতাধীন। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি আমাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে, তখন কমিশনে বসে আমরা বিষয়টি বিবেচনা করবো।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি। কাজেই এই মুহূর্তে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। আমরা যখন চিঠি পাবো, তখন কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, শেখ হাসিনার সরকার দেশত্যাগের পর ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এরপর ১৯ আগস্ট একযোগে ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার মেয়রদের পদ থেকে অপসারণ করা হয়। পরে ২৬ সেপ্টেম্বর ওইসব সিটি ও পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়।

নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ ফাঁকা থাকায় এখন প্রশাসনিক কর্মকর্তারাই এসব প্রতিষ্ঠানের রুটিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে কার্যকর সেবা না পাওয়ার অভিযোগ করছেন নাগরিকরা। বিশেষ করে কাউন্সিলর ও সদস্যদের না থাকায় জনসাধারণ নানা ধরনের সমস্যায় পড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার। সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!