1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির চার নেতাকে অব্যাহতি, নতুন দায়িত্বে চারজন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির চার নেতাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন -আমিনুল ইসলাম ফুলু – উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক ,নুরে চ্ছাবা স্টার – পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, মতলেবুর রহমান মঞ্জু – পৌর বিএনপির ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক ,আমিনুল ইসলাম – পৌর বিএনপির ২৫ নম্বর সদস্য

গত ১৬ মে এক সংবাদ সম্মেলনে এ চার নেতা অভিযোগ করেন যে, ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না করে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসর ও জাতীয় পার্টির কর্মীদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তারা তা বাতিলের দাবি জানিয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।

এই পদত্যাগপত্র জেলা বিএনপির ১৭ মে’র এক জরুরি আলোচনায় গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে চার নেতাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন সদস্য নিয়োগ করা হয়।

নবনিযুক্ত নেতারা হলেন -নুরুল আলম সরকার – উপজেলা বিএনপির ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক, আবুল বাশার সুজা – পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, ইকবাল হোসেন চাঁদ – পৌর বিএনপির ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিন্টু – পৌর বিএনপির ২৫ নম্বর সদস্য

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও সংগঠনকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!